মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ: গুরুতর অসুস্থ প্রবাসী আহাম্মদ আলীকে দেশে ফিরতে প্লেনের টিকিট হস্তান্তর করেছেন বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
সম্প্রতি তাকে প্লেনের টিকিট হস্তান্তর করা হয়। একজন অ্যাটেনডেন্ট সহ বাংলাদেশে ফিরতে তাকে প্লেনের দুইটি টিকিট দেওয়া হয়েছে।
টিকিট হস্তান্তরের সময় বাংলাদেশ হাইকমিশনের দ্বিতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়া ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান উপস্থিত ছিলেন।
আহাম্মদ আলী হৃদরোগে আক্রান্ত হয়ে প্যারালাইজড (পক্ষাঘাতগ্রস্ত) অবস্থায় বর্তমানে মালদ্বীপের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আগামী ২৪ জুলাই মালদিভিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে তারা বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

