শিরোনাম
বুধ. ফেব্রু ৪, ২০২৬

মালদ্বীপ প্রবাসী অধিকার পরিষদের পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমিউনিটি নিউজ ডেস্ক: মালদ্বীপ প্রবাসী অধিকার পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এক পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৩ আগস্ট) রাজাধানী মালের স্থানীয় একটি হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় ‘এসো এক হই, অধিকারের কথা কই’ স্লোগানে প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বক্তারা।

সংগঠনের সদস্য সচিব রায়হান উদ্দীন মজুমদারের সঞ্চালনায়, আহ্বায়ক মো. হারুন মিয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য কাজী মোকলেছ, মালদ্বীপ প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক ইয়াকুব আলী, প্রবাসী বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, আহবায়ক কমিটির সদস্য মো জহির, জুলহাস, সামি, রাকিব, রতন মিয়াজী, আদম, রফিক, রাব্বী সবুজ প্রমুখ।

এ সময় বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদের প্রশংসা করে বক্তারা বলেন, বিশ্বের ৫২টি দেশে আমাদের প্রবাসী অধিকার পরিষদের শাখা আছে। সব দেশের তুলনায় মালদ্বীপের হাইকমিশনার সবচেয়ে বেশি প্রবাসীবান্ধব।

বক্তারা বাংলাদেশের অর্থনীতি স্বচ্ছল রাখতে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *