শিরোনাম
সোম. ফেব্রু ২, ২০২৬

মালয়েশিয়ায় ২০৪ বাংলাদেশি শ্রমিক আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান ইম্বির একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৩২৮ জন বিদেশি অবৈধ শ্রমিককে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ২০৪ জন বাংলাদেশি আছেন।

স্থানীয় সময় শনিবার (২০ মার্চ) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে বাংলাদেশি ২০৪ জন, ইন্দোনেশিয়ান ১০৮ জন, মিয়ানমারের ৯ জন, ভারতের ৪ জন। এবং অন্যান্য দেশের ৩ জন নাগরিক রয়েছে। তাদের বয়স ২২ থেকে ৬৩ বছরের মধ্যে এবং বেশিরভাগই আশপাশের নির্মাণস্থলে কর্মরত ছিলেন।

দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি ইসমাইল মোহাম্মদ সাইদ জানান, আটকদের বেশিরভাগই আগে অবৈধ বসবাসের অভিযোগে ধরা পড়েন এবং অনেকেই এক কোম্পানির ভিসা দিয়ে অন্য কোম্পানিতে কাজ করছেন। এই বিষয়টি অবিলম্বে মানবসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *