শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

মিটে গেল দীঘি ও দেলোয়ার জাহান ঝন্টুর বিরোধ

দীঘির পারিবারিক সূত্রে এ তথ্য জানানো হয়েছে। দীঘির খালা ক্যামেলিয়া নিশান জানান, বুধবার পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারের উদ্যোগে বিরোধ মিটমাট হয়ে যায়। ঝন্টু বুকে টেনে নেন দীঘিকে। ঝন্টুর কদমবুচিও করেছেন দীঘি। বুধবার এই ঘটনা মিটে যাওয়ার পরদিন সকালে দীঘি চলে যান মুম্বাই। সেখানে বঙ্গবন্ধুর বায়োপিকের জন্য এক সপ্তাহ শিডিউল আছে তার। সেখান থেকে ফিরেই তিনি নতুন কাজ শুরু করবেন বলে জানালেন ক্যামেলিয়া।

দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত দীঘির প্রথম মুক্তি পাওয়া ছবি ‘তুমি আছো তুমি নেই’ নিয়ে তাদের মধ্যে বড় ধরনের বচসা তৈরি হয়। দীঘিকে নিয়ে ঝন্টু গণমাধ্যমে নানাভাবেই বিষোদগার করেছেন। কিন্তু দোয়েল-সুব্রত দম্পতির কন্যা দীঘি এই নিয়ে তেমন কোনো উচ্চবাচ্চ্য করেননি। শুরু হয় ছবিটির প্রথম প্রকাশিত টিজার নিয়ে।

দীঘি টিজার দেখার পর মন খারাপ করে ইউটিউবের একটি চ্যানেলে ছবিটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। ঝন্টুর ক্ষোভ সেখান থেকেই। উত্তরে দীঘি শুধু বলেছেন, একজন নিজের প্রতি সৎ থাকলে কেউ কিছু করতে পারবেন না। ঝন্টু তাকে দুই পয়সার মেয়ে বলেছেন। আরো বলেছেন, এই মেয়ে কোনোদিনই ফিল্মে দাঁড়াতে পারবে না ইত্যাদি।

দোয়েল বেঁচে থাকলে হয়তো এমনটা হতো না। দীঘিও নিজের অভিনীত ছবি নিয়ে নেতিবাচক মন্তব্য করে ছবিটির প্রতি সুবিচার করেননি। দীঘি এখান থেকে ক্যারিয়ারের শুরুতেই শিক্ষা নিলেন যে, এমনটা করা যাবে না। কিন্তু ছবিটির ব্যবসায়িক ফলাফল দীঘির মন্তব্যকে অতিক্রম করতে পারেনি। বিরোধ মিটে যাওয়ার পর তাদের শুভাকাংখীদের দু’একজন বলেছেন, তৃতীয় পক্ষ তাদের দু’জনকে নিয়ে খেলেছেন। এই তৃতীয় পক্ষ সম্পর্কে তারাও ওয়াকেফহাল। পরিবেশ ও পরিস্থিতিগত কারণে তারা সরে যেতে পারেননি। তবে এই পক্ষ এখনও সক্রিয় থাকবে, না পরাজয় মেনে নিয়ে মাঠ ত্যাগ করবেন সেটা বুঝা যাচ্ছে না।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *