শিরোনাম
বুধ. মার্চ ১১, ২০২৬

মোদী সকাশে বিহারের প্রতিনিধি দল, নীতীশ বললেন প্রধানমন্ত্রী সব কথা বিশদে শুনেছেন

নয়াদিল্লি: বিহারে জাতিগত জনগণনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন বিহারের কয়েকটি রাজনৈতিক দলের সদস্যরা। প্রতিনিধি দলে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, বিকাশশীল ইনসান পার্টির মুকেশ সাহানি, রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদব, হিন্দুস্তানি আওয়াম মোর্চার জিতেন রাম মানঝি ও অন্যান্য দলের নেতারা। জাতিগত জনগণনা প্রসঙ্গে নীতীশ কুমারের নেতৃত্বে এই প্রতিনিধি দল সোমবার সাউথ ব্লকে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্‍ করেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্‍ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার বলেছেন, জাতিগত জনগণনা প্রসঙ্গে প্রতিনিধি দলের সকলের কথা বিশদে শুনেছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানিয়েছি। জাতিগত জনগণনা নিয়ে কীভাবে রাজ্য বিধানসভায় দু’বার প্রস্তাব পাশ হয়েছে, তাও প্রধানমন্ত্রীকে আমরা জানিয়েছি। আমাদের কথা শোনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ। এবার প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।” প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্‍ শেষে তেজস্বী যাদব বলেছেন, “শুধুমাত্র বিহার নয়, সমগ্র দেশের জন্য জাতিগত জনগণনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে আমাদের প্রতিনিধি দল। আমরা এবার প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায়।”

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *