শিরোনাম
বুধ. মার্চ ১১, ২০২৬

মোহসিন আব্দুল্লাহ ভূইয়ার আকিকা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

মোহাম্মদ জয়নুল আবেদীন, পূর্ব লন্ডন: গত ২৭শে আগস্ট শুক্রবার গ্লোবাল এইড ট্রাস্টের প্রাক্তন ফাংশনাল ম্যানেজার এবং ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের প্রাক্তন এসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান জুনায়েদ ভূইয়ার নবজাতক পুত্র মোহসিন আব্দুল্লাহ ভূইয়ার আকিকা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অত্যান্ত মনোরম, আন্তরিক ও পারিবারিক পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে উক্ত আকিকা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একমাত্র ছেলের আকিকা উপলক্ষে জুনায়েদ ভূইয়া পরিবার লন্ডন মুসলিম সেন্টারে ২০০-২৫০ জনের মত লোকের আপ্যায়নের ব্যবস্থা করেন। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ নিমন্ত্রিত প্রত্যেক অতিথিই দাওয়াত গ্রহণ করেন এবং অকৃত্রিম এই অনুষ্ঠানে স্বতফূর্ত অংশ নেন। আয়োজক জুনায়েদ ভূইয়া মহিলাদের আলাদা বসার ব্যবস্থাসহ বাচ্চাদের জন্য নানা খেলনার ব্যবস্থা রাখেন।

মোহসিন আব্দুল্লাহ ভূইয়ার আকিকা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্লোবাল এইড ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শায়খ আব্দুর রহমান মাদানি, ট্রাস্টি ড. আশরাফ মাহমুদ, ট্রাস্টি ড. আক্তারুজ্জামান, খিদির হোসাইন, আব্দুল বাসির আল মাসুম, মুফতি তারিক নসরুল্লাহ, আবু সুফিয়ান মিয়া হালিম, আবু ইব্রাহিম, আসিফ চৌধুরী, ড. মনোয়ার, ব্যারিষ্টার আসাদ, ব্যারিষ্টার আবু বক্কর মোল্লা, ব্যারিষ্টার মোস্তাক, সলিসিটর আবদুল হালিম সরকার, মো: আব্দুল্লাহ, খালিদ ইয়াহিয়া, আদনান ফারাদী, নূর বকশ, ইকবাল হোসাইন, শহিদুল ইসলাম, সোয়াইবুর রহমান, হাসনাত চৌধুরী, আবদুল মুনিম চৌধুরী, সাত্তার মিশু, সিরাজুল ইসলাম শাহিন, মাজহারুল আলম, বেলাল আহমেদ, আবদুর রহমান খোকা, মোজাম্মেল হোসাইন, তরিকুল ইসলাম, সাংবাদিক মাহবুব আলী খানসূর, সাংবাদিক নূর নবী, সাংবাদিক মাহফুজ, টিভি ওয়ানের নিউজ প্রেজেন্টার আজহার ভূইয়া, দ্যা গ্রেইট বেঙ্গল টুডের কমিউনিটি নিউজ এডিটর সাংবাদিক মোহাম্মদ জয়নুল আবেদীন ও চ্যানেল এস এর ক্যামেরা পার্সন রেজাউল করিম মৃধা প্রমূখ।

অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতীব মাওলানা শায়খ আব্দুল কাইয়ুম ও ‘দ্যা গ্রেইট বেঙ্গল টু‘ডে’ এর এডিটর ইন চীফ হাসানাত আরিয়ান খান।

আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, যুক্তরাজ্যস্থ বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, সামাজিক-সাংস্কৃতির সংগঠনের নেতৃবৃন্দের ও মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য শ্রেনী-পেশার প্রবাসীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও লোকাল কমিউনিটি এবং গণ্যমান্য বিদেশী মেহমানগণসহ বিভিন্ন শ্রেণী-পেশার দুই শতাধিক নারী-পুরুষ এতে অংশ নেন।

অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় সন্ধ্যা সাতটায়। ছয়টা থেকে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেন। জুনায়েদ ভূইয়া পরিবার হাসিমূখে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান, তাঁদের অভ্যর্থনা জানান। অতিথিরা পরস্পরের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হল রুমের প্রবেশ মুখে বিভিন্ন রকমের ফলের জুস দিয়ে আপ্যায়ন করানো হয়। এরপর নির্দিষ্ট আসনে নিয়ে তাদের বসানো হয়। আসন গ্রহণ করে অতিথিরা আড্ডায় মেতে ওঠেন। পরে আমন্ত্রিত অতিথিরা নৈশভোজে অংশ নেন। স্টার্টারসহ ১০ রকমের আইটেম দিয়ে অতিথিদের ডিনার পরিবেশন করানো হয়। অনুষ্ঠানে উপহার আনতে নিষেধ করা হয় এবং বিদায় বেলায় অতিথিদের প্রত্যেকের হাতে আয়োজক জুনায়েদ ভূইয়া পরিবারের পক্ষ থেকে বিশেষ উপহার তুলে দেয়া হয়।

অনুষ্ঠান শেষে পুত্র মোহসিন আব্দুল্লাহ ভূইয়ার আকিকা অনুষ্ঠানে অংশগ্রহণ করায় উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জুনায়েদ ভূইয়া পরিবার তাদের পুত্রের ভবিষ্যত জীবন উজ্জ্বল এবং সে যেন বড় হয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারে তার জন্য দোয়া কামনা করেন। অতিথিদের সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, আকিকা হলো আল্লাহর শুকরিয়া আদায় ও তাঁর নৈকট্য লাভের একটি উত্তম উপায়। আকিকার মাধ্যমে শিশু সব ধরনের বিপদ-আপদ, বালা-মুসিবত থেকে আল্লাহর রহমতে নিষ্কৃতি লাভ করে। আকিকা সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘প্রত্যেক শিশুরই আকিকা জরুরি। প্রেস বিজ্ঞপ্তি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *