মো: কাওছার, পূর্ব লন্ডন:- আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বড়লেখা উপজেলাধীন ১নং ওয়ার্ড পদপ্রার্থী আবু আহমদ হামিদুর রহমান (শিপলু) এর সমর্থনে যুক্তরাজ্য বসবাসরত বড়লেখা উপজেলাবাসীর পক্ষ থেকে গত ৩রা অক্টোবর ২০২২ ইং পূর্ব লন্ডনের এক রেষ্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পূর্ব লন্ডনের বাঙালি কমিউনিটির সর্বজন শ্রদ্ধেয় জনাব গিয়াস উদ্দীনের সভাপতিত্বে ও সলিসিটর আবুল কালাম রুকন ও ফয়সল উদ্দীনের যৌথ সন্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা এলাকার উন্নয়নে বিগত পাঁচ বছর জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান হিসেবে শিপলু রহমানের ভুমিকা ও তাঁর সততার ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন এবং আগামী ১৭ই অক্টোবর ২০২২ ইংরেজি তারিখে শিপলু রহমানকে বড়লেখা উপজেলা পরিষদ, বড়লেখা পৌরসভা ও বড়লেখার সকল ইউনিয়ন পরিষদের সম্মানীত ভোটারদের ভোট, যোগ্যতা বিবেচনায় ঘুড়ি মার্কায় দেয়ার জন্য বিনীতভাবে আহবান জানান।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত থেকে বক্তব্য রাখেন, সর্বজনাব আহমেদ হোসেন, ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন, শাহাব উদ্দিন, নাঈম আসুক আহমেদ, ফরিজ আলী, শামীম আহমেদ (ইটাউরি), কাইয়ুম চৌধুরী, সুহেল রহমান, মিফতাহ উদ্দিন প্রিন্স, বদরুল ইসলাম, শামীম আহমেদ (গল্লাসাঙ্গন), সাহাব উদ্দীন আহমদ, মুহিবুর রহমান, লিয়াকত খাঁন, বারিষ্টার সালাহ উদ্দিন সুমন, শাহাব উদ্দীন (আজমির), কামরুল ইসলাম, সেলিম আহমেদ, সেলিম উদ্দীন, তাজ উদ্দীন, মোহাম্মদ আলী, এলাইছ আহমেদ, আব্দুস সামাদ রাজু, রুনু মিয়া, সিব্বির আহমেদ, আব্দুল আহাদ, মোহাম্মদ হুমায়ুন কবির, আব্দুল মুমিন বেলাল, আবুল কাসেম, আব্দুল মানিক, জসিম আহমেদ, নুরুল ইসলাম, জুসেল আহমেদ, নাজিম উদ্দীন, হাফিজ উদ্দিন, সিরাজ উদ্দীন, পন্কি খাঁন, আকবর হোসেন, কয়েস আহমেদ, তাওহীদ আহমেদ, আমিরুল চৌধুরী, জামাল হোসেন সহ আরও অনেক।
পরিশেষে দোয়া ও রাতের খাবার পরিবেশনের মধ্য দিয়ে মত বিনিময় সভা শেষ হয়।

