এখনও ফারা কাটে নি উত্তরবঙ্গে, আজ্ঞে হ্যা এখনও দুর্যোগের আশঙ্কা পুরোপুরি ভাবে কাটছে না উত্তরবঙ্গে। ঘূর্ণাবাত ও নিম্নচাপের ফলে উত্তরের জেলাগুলোতে ভারী একটা প্রভাব পরতে পারে রবিবারের দিনে। এমনটাই জানালো আবহাওয়া দপ্তর। বিশেষ করে উত্তরের জেলাগুলোতে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিংপং সব জায়গায় ভারী প্রভাবের একটা আশঙ্কা।
আসলে মৌসিমী অক্ষরেখা, ঘূর্ণবাত সব মিলিয়ে একাকার ব্যাপার। আর সেই কারণেই রাজ্যে ওপরে ভারী বৃষ্টির প্রভাব।অমৃতসর থেকে অসম অরুণাচল প্রদেশ পর্যন্ত এই মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। এখন আসলে ঘূর্ণবাত হিমালয়ের পাদদেশ থেকে ভূটান পর্যন্ত বিস্তৃত। তাই এবার রবিবারও উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতিভারী ও সাথে বজ্রবিদ্যুত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
গতকাল শনিবার রাত থেকেই দারুণ বৃষ্টি হয়েছে সমস্ত জেলাগুলোতে। তাই আজ রবিবার দুর্যোগ অব্যাহত। মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণবাতের কারণেই আগামী ২৪ ঘন্টায় ফের ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে উত্তরবঙ্গের ওপরে আবহাওয়া দপ্তর। এখন বিশেষ করে পাহাড়ে বেশী বৃষ্টি হচ্ছে। আর সেই আক্রণেই এখন ধ্বস নামার আশঙ্কা আছে।
ইতিমধ্যে নদীর জলের স্তর অনেকটাই বেড়ে গেছে। সবা জেলা গুলোতে ৭০-১১০ মিমির মতো বৃষ্টির আশঙ্কা আছে। বাদ পরবে না মালদা ও দুই দিনাজপুরও। কিন্তু এদিকে দক্ষিণ বঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা বজ্রবিদ্যুত সহ মাঝারী বৃষ্টির সম্ভাবনা আছে।

