শিরোনাম
বুধ. মার্চ ১১, ২০২৬

যুক্তরাজ্য প্রবাসী জামিলা চৌধুরীকে বিমান বন্দরে হয়রানির প্রতিবাদে আলতাব আলী পার্কে মানব বন্ধন

জয়নুল আবেদীন, পূর্ব লন্ডন: যুক্তরাজ্য প্রবাসী জামিলা চৌধুরীকে সিলেট ওসমানী বিমান বন্দরে হয়রানি ও নাজেহাল করার প্রতিবাদে এবং উক্ত ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে বিচারের দাবীতে গত ৫ই সেপ্টেম্বর রবিবার জাস্টিস ফর জামিলা ও ভয়েস ফর জাস্টিস ইউকের উদ্যোগে পূর্ব লণ্ডনের আলতাব আলী পার্কে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানবাধিকার কর্মী ও কমিউনিটি সংগঠক মতিউর রহমান শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা ও বিশিষ্ট সাংবাদিক জনাব কে এম আবু তাহের চৌধূরী। সমাবেশে বক্তব্য রাখেন, নির্যাতিতা নারী প্রবাসী জামিলা চৌধূরী, তাঁর স্বামী আবিদুর রহমান, মাওলানা রফিক আহমদ রফিক, কমিউনিটি নেতা হাজী কলা মিয়া, আমীর উদ্দীন আহমদ মাস্টার, মিসেস ঝর্ণা চৌধূরী, আলহাজ্ব নূর বক্স , কবি শিহাবুজ্জামান কামাল, মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিক মোহাম্মদ জয়নুল আবেদিন, হাজী রহিম উদ্দিন, হাজী আব্দুল লতিফ ও বিমান বন্দরে হয়রানির শিকার আরেক প্রবাসী জাকারিয়া চৌধূরী।

সমাবেশে বক্তারা ভুক্তভোগী নারী জামিলা চৌধুরীসহ প্রবাসী যাত্রীদের সিলেট ওসমানী বিমান বন্দরে হয়রানির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। বক্তারা জামিলা চৌধুরীর হয়রানির বিষয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ ও হয়রানির সাথে জড়িত চার জন কর্মচারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। সেইসাথে জামিলা চৌধুরীকে ক্ষতিপূরণ প্রদান ও ভবিষ্যতে যাতে আর কোন যাত্রী হয়রানির শিকার না হন সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

ভিকটিম জামিলা চৌধুরী ইউরোপ,মধ্যপ্রাচ্যসহ সকল প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান এবং যারা তাকে সহযোগিতা ও সহমর্মিতা দেখিয়েছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সমাবেশে জামিলা চৌধুরীর ১০ বছরের ছেলে উপস্থিত থেকে তার মায়ের নির্যাতনকারীদের বিচারের দাবী জানান। প্রেস বিজ্ঞপ্তি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *