শিরোনাম
বৃহঃ. ফেব্রু ৫, ২০২৬

যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাসপোর্ট জটিলতার অবসান

ঢাকায় পাসপোর্ট অধিদফতরের মেশিন রিডেবল পাসপোর্ট সার্ভারের কারিগরি সমস্যার কারণে পাসপোর্ট প্রিন্ট সংক্রান্ত যে জটিলতা সৃষ্টি হয়েছিল, তার অবসান হয়েছে।

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে প্রক্রিয়াকৃত ১৩৬৪টি আবেদনের বিপরীতে এরই মধ্যে ১১০১টি পাসপোর্ট প্রিন্ট হয়েছে।

প্রস্তুতকৃত এসব পাসপোর্ট অবিলম্বে ফেডেক্সের মাধ্যমে দূতাবাসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

শুক্রবার (১৩ আগস্ট) ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

২১ জুন থেকে ১২ আগস্টের মধ্যবর্তী সময়ে এসব আবেদন ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো হয়। বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান ফেরদৌসী শাহরিয়ার যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাসপোর্ট প্রদানে সৃষ্ট জটিলতার সমাধানে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের একান্ত প্রচেষ্টার প্রশংসা করেছেন।

সরকার প্রচলিত মেশিন রিডেবল পাসপোর্টের পরিবর্তে আবেদনকারীদের উন্নততর ই-পাসপোর্ট দেওয়ার দিকে অগ্রসর হচ্ছে। এর অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিবের নেতৃত্বে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল শিগগিরই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ওয়াশিংটন, নিউইয়র্ক ও লস এঞ্জেলেসের মিশন পরিদর্শন করবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *