শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবির দাম উঠল পাঁচ লাখ পাউন্ড

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি ছবি নিলাম করল নিলাম সংস্থা ক্রিস্টিজ। নিলাম সংস্থার কমিশন-সহ পাঁচ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে ছবিটি। নামহীন ছবিটিকে ক্রিস্টিজের সাইটে ‘যুগল’ নামে উল্লেখ করা হয়েছে। কে কিনেছে, তা অবশ্য জানানো হয়নি।

নিলাম সংস্থা সূত্রে এর আগে জানানো হয়েছিল, ২২.৮ ইঞ্চি লম্বা এবং ২০ ইঞ্চি চওড়া এই ছবিটি নোবেলজয়ী সাহিত্যিক রবীন্দ্রনাথের আঁকা বেশির ভাগ ছবির থেকে আয়তনে কিছুটা বড়। ১৯৩০ বা তার অল্প কিছু দিন আগে এই ছবিটি এঁকেছিলেন বিশ্বকবি। ১৯৩০ সালে ইউরোপ ভ্রমণকালে বেশ কয়েকটি নিজের আঁকা ছবি সঙ্গে করে এনেছিলেন রবীন্দ্রনাথ। প্যারিসের ‘গালেরি পিগাল’-এ সেগুলির প্রদর্শনী হয়।

রবীন্দ্রনাথের কাছ থেকেই ছবিটি কিনেছিলেন জার্মান দম্পতি ফ্রিডরিখ ও এডিথ অন্দ্রে। তাদের উত্তরসূরিরা ছবিটি নিলাম সংস্থাকে দেন। ক্রিস্টিজ নিউ ইয়র্ক শাখার ‘সাউথ এশিয়ান মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারি আর্ট’— এই বিভাগের সাম্প্রতিকতম নিলামে রাখা হয়েছিল ছবিটিকে। সূত্র : আনন্দবাজার পত্রিকা

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *