ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে এর প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর কারওয়ান বাজার মোড় থেকে মিছিলটি শুরু করে পান্থপথ সিগন্যালে গিয়ে শেষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ভয়ে আশপাশের দোকানদাররা দোকানপাট বন্ধ করে ফেলেন। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আয়োজনে মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়।

