শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

‘রাজ্যপালকে টুইটারে ব্লক করে দিয়েছি’, বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়কে তিনি টুইটারে ব্লক করে দিয়েছেন। সোমবার সংবাদ সম্মেলনে একথা জানিয়ে মমতা বলেন, ‘ব্লক করতে বাধ্য হয়েছি। ’

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ওঁর কাছে বহু ফাইল, অনেক বিল আটকে রয়েছে। ওঁর সঙ্গে গিয়ে আমি দেখা করেছি। কথা বলেছি। কিন্তু কোনও লাভ হয়নি। ’

রাজ্যপালের কারণে পশ্চিমবঙ্গ সরকারের অনেক কাজ আটকে রয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েও কাজ হয়নি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বাম জমানায় যখন রাজ্যপাল ছিলেন ধর্মবীর, তখন তিনি কিছু ফাইলে সই করেননি। তা নিয়ে আন্দোলন হয়েছিল। শেষমেশ তাঁকে সরে যেতে হয়েছিল। আমরা তো দেড় বছর ধরে সহ্য করছি। ’

ধনখড়ের বিরুদ্ধে মমতার অভিযোগ, রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে পুলিশের ডিজি, এসপি, জেলাশাসক সবাইকে ডেকে ভয় দেখাচ্ছেন রাজ্যপাল।

ধনখড়কে কটাক্ষ করে মমতা বলেন, ‘আমরা পাড়ায় পাড়ায় মা ক্যান্টিন চালু করলে ওঁর সমস্যা হয়। উনি প্রায়ই তাজ হোটেল থেকে খাবার আনান, তার বিল বার করব? রাজ্যপাল নিজেকে কী ভাবেন, সুপার পাহারাদারি রাজ্যপাল? রাজ্যপালের প্রশ্রয়ে বিজেপির গুণ্ডারা লোক মারছে। পেগাসাস তো সারা ভারতে চলছে। এক অল ইন্ডিয়ায় পেগাসাস, আর এখনে নাভিশ্বাস। সবার ফোন ট্যাপ করছে। ’

এ বিষয়ে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘রাজ্যপাল সংবিধান-সম্মত কাজ করেছেন। নিজের দায়িত্ব পালন করেছেন মাত্র। মুখ্যমন্ত্রী আসলে পালিয়ে বাঁচতে চাইছেন। ’

সোমবারই গভর্নরের সঙ্গে রাজ্য সরকারের দন্দ্বের কথা পৌঁছে গেছে দিল্লিতে। সরাসরি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ধনখড়ের বিরুদ্ধে নালিশ করেছেন লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি রাষ্ট্রপতিকে বলেন, ‘পশ্চিমবঙ্গে গণতন্ত্রের স্বার্থে রাজ্যপাল বদল করা দরকার। ’ সূত্র: আনন্দবাজার

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *