শিরোনাম
বুধ. ফেব্রু ২৫, ২০২৬

‘রাজ্যপাল কেন্দ্রের গাইডলাইন না জেনেই প্রশ্ন তোলেন!’, মোদীর সামনেই জগদীশকে মমতার আক্রমণ

পশ্চিমবঙ্গ প্রতিনিধি: ক্ষুব্ধ আবারো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনেই। মোদির সামনেই একবারে টানটান ভাষায় রাজ্যপালকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। যদিও সেই পরিবেশ ছিল না, কিন্তু মুখ্যমন্ত্রী আক্রমণ করলেন ঠিকই।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে যেন আরো জোরালো এবং প্রকট হল রাজ্য-রাজ্যপাল সংঘাত। প্রধানমন্ত্রীর সামনেই সোজাসুজি মমতা বলেন, কেন্দ্রের গাইডলাইনই জানেন না রাজ্যপাল। উলটে বারবার রাজ্যের কাজ নিয়ে প্রশ্ন তোলেন।

উল্লেখযোগ্য যে, ৭ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন। আউট স্পোকেন মমতা তখন বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রের নির্দেশিকা ৯৯ শতাংশই মেনে চলার চেষ্টা করে রাজ্য। রাজনৈতিক মতভেদ থাকলেও করোনা সংক্রমণ রুখতে কেন্দ্রের দেওয়া সমস্ত নিয়ম পালন করার চেষ্টা করা হয়। কিন্তু রাজ্যপাল সেই সব গাইডলাইন না জেনেই প্রশ্ন তোলেন।

বলেন, “কেন্দ্রের গাইডলাইন মেনেই কাজ করেছি। কিন্তু রাজ্যপাল না জেনেই প্রশ্ন করেছেন।” এবার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধনে ভার্চুয়ালি উপস্থিত প্রধানমন্ত্রীর সামনেই রাজ্যপালকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যে চিকিৎসকের সঙ্কট রয়েছে। মেডিক্যালে কোটা আরও বাড়ানো প্রয়োজন। এখন কোভিডের সময় পরিস্থিতি আরও খারাপ। এক হাসপাতালের ৭৫ জন চিকিৎসক কোভি়ড আক্রান্ত। আমরা কী করব? কীভাবে পরিষেবা দেব? তাই আমাদের মেডিক্যাল সিট বাড়ানো সবচেয়ে প্রয়োজন।”

মুখ্যমন্ত্রী আরো বলেন, “চিকিৎসক সঙ্কট রাজ্যে একটি ইস্যু। আরেকটি ইস্যু হল আইএএস অফিসার সঙ্কট। রাজ্যপাল আমাকে প্রশ্ন করেন আমি কীভাবে নিয়োগ করেছি? তিনি আদৌ জানেন না, আমি প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে নিয়োগ করেছি। অফিসার যদি না পাই তো আমি কী করব?”

মুখ্যমন্ত্রীর সাফ কথা— “একটা কথা স্পষ্ট, কেন্দ্র আমাদের যা গাইডলাইন দেয়, আমরা সেটা অনুসরণ করেই কাজ করি। আমাদের চলার পথটা যতই আলাদা হোক না কেন!”

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *