রায়হান কবিরের জন্য লড়বেন ফরাসি আইনজীবী ও মানবাধিকার বিশেষজ্ঞ ফিলিপ সিমনে। অল ইউরোপীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) এবং ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন তাকে নিয়োগ দিয়েছে।
মালয়েশিয়ায় আটক বাংলাদেশি যুবক রায়হান কবিরের মুক্তির জন্য আদালতে লড়বেন তিনি। মালয়েশিয়া সরকারেরর অনুমতি পেলে ফিলিপ সেখানে যাবেন বলে জানিয়েছেন ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের সভাপতি কাজী এনায়েত উল্লাহ।
এ বিষয়ে প্যারিসের মালয়েশিয়ার দূতাবাস ও কুয়ালালামপুর প্রশাসনের অনুমতি নেওয়ার জন্য কাজ চলছে। অনুমতি পেলেই তিনি মালয়েশিয়া যাবেন। রায়হান কবিরের মুক্তির জন্য আইনি সহায়তা দেবেন। এমএম

