শিরোনাম
বৃহঃ. ফেব্রু ১৯, ২০২৬

রোববার থেকে ভার্চ্যুয়ালি চলবে আপিল বিভাগ

করোনাভাইরাসের সংক্রমণরোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে আগামী রোববার (৮ আগস্ট) থেকে ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যক্রম।

শনিবার (৭ আগস্ট) দুপুর ১২টার মধ্যে আপিল বিভাগের কার্যতালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন আপিল বিভাগের রেজিস্ট্রার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের বিচারিক কার্যক্রম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে ৮ আগস্ট থেকে পরিচালিত হবে। আপিল বিভাগের এক নম্বর কোর্টের কার্যতালিকা (কজলিস্ট) শনিবার দুপুর ১২টার মধ্যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যথারীতি পাওয়া যাবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *