শিরোনাম
বুধ. মার্চ ১৮, ২০২৬

রোমে বাংলাদেশি ব্যবসায়ীর দোকানে ডাকাতি

কমিউনিটি নিউজ ডেস্ক: ইতালির রাজধানী রোমে একটি বাংলাদেশি দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময়ে ৯ হাজার ইউরো ছিনিয়ে নেয়া হয়েছে।

বুধবার স্থানীয় সময় বিকেল ৫ টায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় চারপাশে আতঙ্ক ছড়াতে ২ রাউন্ড গুলি বর্ষণ করেছে ডাকাতেরা।

ইতালিতে ফিনিক্কি নামে পরিচিত বিভিন্ন জিনিসপত্র বিক্রির দোকানটি ছিলো ব্যবসায়ী বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এডভোকেট আনিসুজ্জামান আনিস। তার দেশের বাড়ি বরিশাল জেলায়।

ঘটনার পরপরই ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ এসে এলাকাটিতে তল্লাশি চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত টাকা উদ্ধার হয়নি। সম্পূর্ণ ঘটনাটি সিসিটিভিতে রেকর্ড হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *