শিরোনাম
সোম. ফেব্রু ৯, ২০২৬

লন্ডনে বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট টুর্নামেন্ট: চট্টগ্রাম জেলা দলের জার্সি উন্মোচন

আসন্ন বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ কে সামনে রেখে লন্ডনের ক্রিকেটপ্রেমী ও খেলোয়াড়দের মাঝে ইতিমধ্যেই দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা।

আজ লন্ডনের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম জেলা দলের জার্সি উম্মোচন অনুষ্ঠান। আয়াজ করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার মনোয়ার হোসাইন, বিশেষ অতিথি আবদুস সালাম, চট্ট্রগ্রাম জেলা দলের স্পনসর এন সি এল ট্যুরস এর সি ই ও নাজিম উদ্দিন ও সাজ্জাদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এ চট্টগ্রাম জেলা দল ছাড়াও রয়েছে – ঢাকা, নোয়াখালী, খুলনা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনাগঞ্জ, ময়মনসিংহ ও কুমিল্লা জেলা দল।

টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর ২০২১ সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত লন্ডনের সেভেনকিংস পার্কে। টুর্নামেন্ট এর এবারের আয়োজক গ্রাসরুট ট্রাস্ট।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *