শিরোনাম
সোম. মার্চ ১৬, ২০২৬

শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন, কী উপহার পাঠালেন মমতা

কলকাতা: এপার বাংলার সঙ্গে ওপার বাংলার সম্পর্ক আজকের না। মাঝে মধ্যে নানান ওঠাপরা থাকলেও দুই বাংলার টান যে কখনই ফিকে হবার নয় তা জানেন উভয় প্রান্তের মানুষ। নাড়ির টান রয়েছে দুই বাংলার। আর সেকারণেই এপার বাংলার খুশিতে উত্‍সবে মাতে ওপার বাংলা, আবার পদ্মাপারের উত্‍সবে এপারেও আসে আনন্দের জোয়ার।

সোমবার ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। তা ঘিরে ওপার বাংলায় যেমন পালিত হয়েছে, তেমনই উপহার গেল পশ্চিমবঙ্গ থেকেও। হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার জন্য উপহার পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি সোমবার টুইট করে ভারত-বাংলাদেশ বন্ধন জোরদার করার ওপরেও জোর দেন মমতা। তিনি লেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বন্ধন আরও সুদৃঢ় হোক, এই কামনা করি।

সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পাঠানো উপহার পেট্রাপোল-বেনাপোল চেকপোস্ট দিয়ে পাঠানো হয়। পশ্চিমবঙ্গ সরকারের তরফে কলকাতার বাংলাদেশের হাইকমিশনের অফিসে এই উপহার পাঠানো হয়, দ্রুত তাঁরা তা বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতরে পাঠিয়ে দেন।

১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদীতীরের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। বর্তমানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাঁর অন্য পরিচয় হল, তিনি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা।

আগের বছরে গোলাপী টেস্টের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে হাসিনাও উপস্থিত ছিলেন ইডেনে। সেখানে হাসিনা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের জন্য তাঁরা কৃতজ্ঞ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *