শিরোনাম
মঙ্গল. ফেব্রু ১৭, ২০২৬

সংসদ লেকে ভাসানো দুই নৌকা তৈরিতে ব্যয় ৪০ লাখ টাকা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের লেকে ভাসানো হয়েছে দৃষ্টিনন্দন দু’টি নৌকা। বাংলাদেশ পর্যটন করপোরেশনের তৈরি দৃষ্টিনন্দন এ দু’টি নৌকা তৈরিতে ৪০ লাখ টাকা ব্যয় হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, নৌকা দু’টি বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নকশা অনুমোদনের পর নৌকার মূল কাঠামো গড়া হয়েছে গয়না নৌকার আদলে। লম্বায় ২৭ ফুট। পাঁচ ফুট চওড়া। নৌকা দু’টি তৈরিতে খরচ হয়েছে ৪০ লাখ টাকা। পুরো কাজের তত্ত্বাবধানে ছিলেন শিল্পী আনিসুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এই অধ্যাপক নৌকার প্রাথমিক ডিজাইন করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭০ সালের নির্বাচনে নৌকা প্রতীকের মাধ্যমে বিজয় নিশ্চিত হয়। বর্তমানে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে।

তিনি আরো বলেন, নৌকা প্রতীকের মাধ্যমে দেশের আবহমান ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা সংস্কৃতি ও সভ্যতাকে ফুটিয়ে তোলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *