শিরোনাম
রবি. ফেব্রু ২২, ২০২৬

সঙ্কটকালীন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা! ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের

এবার পরিযায়ী শ্রমিকদের জন্য সুখবর শোনাল কলকাতা হাইকোর্ট। করোনা আবহে পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার বার্তা দিয়ে এদিন এই ঐতিহাসিক রায় দিতে দেখা গেল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে। এদিকে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে জুন মাসেই গরিব কল্যান রোজগার অভিযান প্রকল্প আনে কেন্দ্র সরকার।

কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী যে সমস্ত জেলায় ২৫ হাজার বা তার বেশি পরিযায়ী শ্রমিক ফিরেছেন তারা এই প্রকল্পে অংশ নিতে পারেন। কিন্তু তালিকা থেকে বাদ পড়েছিল পুরুলিয়া। এরপরেই কেন পুরুলিয়ার নাম বাদ গেল তা জানতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন পুরুলিয়ার বাগমুন্ডির কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো। তাঁর অভিযোগ গরিব কল্যান রোজগার অভিযান প্রকল্পে নাম তোলার জন্য যাবতীয় শর্ত আগেই পূরণ করেছে পুরুলিয়া।

নেপাল মাহাতোর স্পষ্ট অভিযোগ বর্তমানে ‘অনৈতিক’ ভাবে এই প্রকল্পের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে পুরুলিয়াকে। এমতাবস্থায় এই মামলার সপক্ষেই পুরুলিয়ার জেলাশাসককে কেন্দ্রের কাছে বিষয়টি জানিয়ে পুনরায় আবেদন করার নির্দেশ দিল কলকাতা হাইকার্টোর প্রধান বিচারপতির ডিবিশন বেঞ্চ। যদিও এই প্রসঙ্গে কেন্দ্রের অতিরিক্ত সলিশিটার জেনারেল মামলার প্রেক্ষিতে হাইকোর্টকে জানান সমস্ত যোগ্যতার মাপকাঠি পূরণ হলে কোনও জেলাই এই তালিকা থেকে বাদ পড়বে। পুরুলিয়ার ক্ষেত্রে পুরো ব্যাপার খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *