শিরোনাম
বুধ. ফেব্রু ১১, ২০২৬

সব উন্মাদ! কতগুলো ফোরটোয়েন্টি ভদ্রলোক মন্ত্রী-টন্ত্রী হয়েছেন: মান্না

নাগরিক ঐক্যের আহবায়ক বলেন, সরকার টাকার জন্য কী করছে? প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, দেখেন তো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকে নেয়া যায় কিনা। ক্যান ইউ ইমাজিন! দেশ কত বড় ক্রাইসিসে পড়লে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে হাত দিতে চায়। সরকারের হাতে টাকা নেই।

মাহমুদুর রহমান মান্না বলেন, এখন বড় ক্রাইসিস হচ্ছে এক কোটিরও বেশি লোক বেশি দরিদ্র হয়ে গেছে, দারিদ্রসীমার নিচে চলে গেছে। প্রতিদিন দৃশ্যমান ন্যুনতম ১০/২০ পরিবার ঢাকা থেকে বাইরে চলে যাচ্ছে। এদের সেইভ করা হবে কিভাবে? সরকারের কোনো প্ল্যান নেই।

তিনি বলেন, গতকাল পত্রিকায় দেখেছেন যে, যেটাকে তারা (সরকার) বলেছেন সোশ্যাল সেফটিনেন্ট বা করোনাকালে আক্রান্ত মানুষগুলোর সহযোগিতার জন্য দেয়া হবে বিশেষ প্রণোদনা। এইগুলো দিয়ে বেতন-ভাতা বাড়ানো হচ্ছে। সমস্ত ব্যাপারেই মিথ্যাচার।

মান্না বলেন, ওই যে বলতো না, আকাশ দিয়ে উড়ে গেলে নিচে ঢাকার দিকে তাঁকালে লস এনজেলসের মতো শহর মনে হয়। উনারা একটার পর একটা কথা বলে যাচ্ছেন।

রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন: করোনাভাইরাস বিপর্যয়ের মধ্যে নির্বাচন কমিশনের সংবিধান বিরোধী পদক্ষেপ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা নেতৃবৃন্দ একথা বলেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *