শিরোনাম
বুধ. ফেব্রু ১৮, ২০২৬

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি করোনায় আক্রান্ত

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তার স্ত্রী মরিয়ম নাসরিনও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গত সাতদিন ধরে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন তারা।

এ তথ্য নিশ্চিত করে নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু জানিয়েছেন, তাদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

গোলাম কুদ্দস বলেন—প্রথমে আমার জ্বর হয়। এরপর করোনা পরীক্ষা করানোর পর জানতে পারি রেজাল্ট পজিটিভ।

গোলাম কুদ্দুসের কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর তার পরিবারের অন্য সদস্যদেরও পরীক্ষা করানো হয়। এতে তার স্ত্রীরও পজিটিভ আসে। কিন্তু বাকি সদস্যদের রেজাল্ট নেগেটিভ এসেছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *