শিরোনাম
শনি. ফেব্রু ২১, ২০২৬

সরকারি কর্মীদের ছুটি ঘোষণা করল মমতার সরকার! রথযাত্রা নিয়ে বিজ্ঞপ্তি জারি

রথযাত্রা উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য ছুটি ঘোষণা করল মমতা সরকার। মঙ্গলবার রাজ্যের সব সরকারি দফতর বন্ধ থাকবে। সোমবার রাজ্যের অর্থ দফতরের সচিব বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন রথের দিন রাজ্যের সরকারি সমস্ত দফতরে ছুটি থাকবে।

রথ উপলক্ষ্যে বন্ধ থাকবে নবান্ন। এছাড়া বন্ধ থাকবে সমস্ত সরকারি দফতরও। তবে সমস্ত জরুরি পরিষেবা খোলা থাকবে বলে জানা গিয়েছে।

করোনার কারণে লম্বা লকডাউন। আর তা ধীরে ধীরে উঠতে শুরু করেছে। এই অবস্থায় এই প্রথম ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। আজ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, করোনা ছন্দপতন ঘটিয়েছে স্বাভাবিক জীবনযাপনে ফিরছে সাধারণ মানুষ। রথ পার্বনের কথা মাথায় রেখেই এই ছুটির সিদ্ধান্ত বলে নবান্ন সূত্রে খবর।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *