শিরোনাম
বুধ. ফেব্রু ১১, ২০২৬

সেফ হোমের পরে এবার কোভিড হাসপাতাল উদ্বোধন করলেন দেব

করোনাকালে অতন্দ্রপ্রহরী হয়ে উঠেছে সাংসদ অভিনেতা দেব। আগেই ঘাটালের ডেবরায় নিজের অফিসকে রূপান্তরিত করেছিলেন অস্থায়ী কোভিড সেফ হোম হিসাবে। এবার সেই এলাকায় অভিনেতা উদ্বোধন করলেন একটি কোভিড হাসপাতাল।

১৩৫ শয্যা বিশিষ্ট পশ্চিম মেদিনীপুরের ডেবরার এই কোভিড হাসপাতাল সোমবার উদ্বোধন করেছেন ঘাটালের সাংসদ দেব। নিজে সকল ব্যবস্থা খুঁটিয়ে পরিদর্শন করেছেন তিনি। ভেন্টিলেশন, অক্সিজেন, অ্যাম্বুলেন্সে, বিশিষ্ট সব ডাক্তার এছাড়াও প্রয়োজনীয় যাবতীয় জিনিসের ব্যবস্থা রয়েছে ওই হাসপাতালে। পশ্চিম মেদিনীপুর জেলায় ইতিমধ্যে তিনটি কোভিড হাসপাতাল ছিল। সেগুলি হল- শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল, মেদিনীপুর কলেজ হাসপাতাল, আয়ুষ হাসপাতাল। এই হাসপাতাল গুলির পাশাপাশি ডেবরার নতুন কোভিড হাসপাতাল উদ্বোধন হওয়ায় সাধারণ মানুষ ভীষণ ভাবে উপকৃত হয়েছেন। এলাকাবাসী সাংসদ দেবের উপকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

করোনা মহামারীর একাদিক তারকা এগিয়ে এসেছেন সাধারণ মানুষের সহায়তায়। সেখানে অভিনেতা দেবের উপর দায়িত্ব অনেক বেশি বর্তায়। কারণ তিনি অভিনেতার পাশাপাশি একজন সাংসদ। আর নিজের এই দায়িত্ব কোনভাবেই এড়িয়ে যাননি তিনি। বরং আর পাঁচজনের থেকে এগিয়ে গিয়ে নিজের দায়িত্ব পালন করেছেন তিনি। গতবছর লকডাউনের সময় বিদেশে আটকে থাকা পড়ুয়াদের দেশে ফিরিয়েছেন তিনি। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরতে সাহায্য করেছেন। সেইবছরেও ডেবরায় নিজের অফিসকে অস্থায়ী কোভিড সেফ হোম রূপান্তর করেছিলেন। এবছর করোনার দ্বিতীয় ঢেউয়ে তার অন্যথা হয়নি। করোনা আক্রান্তদের পাশে থাকার জন্যে নিজ উদ্যোগে খুলেছেন ‘কোভিড কমিউনিটি কিচেন’। করোনা রোগীদের একটা মাত্র ফোনেই তাদের বাড়িতে পৌঁছে যাবে খাবার। তাও একেবারে বিনামূল্যে। কলকাতা ও ডেবরা সহ আরও তিন জেলায় কোভিড কমিউনিটি কিচেন থেকে করোনা রোগীদের জন্যে পৌঁছে যাচ্ছে খাবার।

উল্লেখ্য, ১০ হাজারের নিচে নেমেছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। মারণ ভাইরাসের বলি হয়েছেন ১৩৭ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩ শতাংশ। রাজ্যে জারি করা বিধিনিষেধের জেরে সংক্রমণের লাগাম পড়ানো গিয়েছে বলে মনে করছেন স্বাস্থ্য আধিকারিকরা।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *