শিরোনাম
রবি. ফেব্রু ১, ২০২৬

সৌদি থেকে ফিরলেন আটকেপড়া ৩৮৮ বাংলাদেশি

করোনায় সৌদি আরবে আটকেপড়া ৩৮৮ বাংলাদেশি দেশে ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

রোববার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ৩৮৮ বাংলদেশি ।

সম্প্রতি সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে রিয়াদ এবং জেদ্দা থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়। রিয়াদ থেকে ঢাকা ফ্লাইটের ইকোনমিক ক্লাসের ভাড়া ধরা হয়েছে ২৮০০ সৌদি রিয়াল, বিজনেস ক্লাসের ভাড়া ৩৮০০ সৌদি রিয়াল।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *