শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

স্ত্রীকে কখনো ‘না’ বলো না, সাকিবকে শাহরুখের পরামর্শ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লম্বা সময় ধরে জনপ্রিয় দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বাঙালি অধ্যুষিত কলকাতার প্রতিনিধিত্বকারী দলটির মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খান। তারই দলে খেলার সুবাদে কিংবদন্তি অভিনেতা শাহরুখের সাথে ভালোই চেনাজানা আছে সাকিবের।

সাকিব কলকাতার হয়ে খেলার সময় শাহরুখ তাকে একটি পরামর্শ দিয়েছিলেন- স্ত্রীকে কীভাবে সামলালে সংসারজীবনে সুখী হওয়া যাবে। আর তা হল- কখনো স্ত্রীকে ক্লান্তি দেখানো যাবে না, ‘না’ বলা যাবে না, মেনে নিতে হবে তার সব আবদার।

সম্প্রতি ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এর সাক্ষাৎকারে ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে মুখোমুখি হয়েছিলেন সাকিব। সেখানেই সাকিব ও ভোগলে তুলে ধরেন শাহরুখের দেওয়া মজার এই পরামর্শের কথা।

হার্শা বলেন, ‘তুমি তখন কলকাতা নাইট রাইডার্সে খেলতে। তুমি আমাকে বলেছিলে শাহরুখ নাকি তোমাকে খুব ভালো এক পরামর্শ দিয়েছেন- কীভাবে তোমার স্ত্রীক সুখী রাখবে তার উপর।’

সাকিব তখন বলেন, ‘হ্যাঁ, তিনি একটি বিষয়ে গুরুত্ব দিয়েছিলেন- স্ত্রীকে কখনো কোনো কিছুতে ক্লান্তি দেখিও না। স্ত্রী যাই বলুক। কখনো বলো না তুমি ক্লান্ত। যদি শপিংয়ে যেতে চায়, বাইরে যেতে চায়, যদি ওর সাথে কথা বলতে, যদি বলে মুভি দেখবে- কখনো বলবে না তুমি আজ ক্লান্ত, ঘুমাতে হবে বা এসব কিছু। স্ত্রীকে কখনো এটা বলবে না। আর শুধু এই কাজটার মাধ্যমেই তুমি তোমার স্ত্রী ও পরিবারকে সুখী রাখতে পারো।’

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *