শিরোনাম
বুধ. ফেব্রু ১১, ২০২৬

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে বিএনপির স্টিয়ারিং কমিটি গঠন

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের সুবিধার্থে স্টিয়ারিং কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে আহ্বায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালামকে সদস্যসচিব করে এ কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত জাতীয় কমিটির উদ্যোগে গত ২১ নভেম্বর ২০২০ অনুষ্ঠিত ভার্চুয়াল সভা মোতাবেক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিক্রমে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের সুবিধার্থে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *