জিয়া তালুকদার, বার্মিংহাম, যুক্তরাজ্য: হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এডুকেশন ট্রাস্ট ইউকে এর গঠন প্রক্রিয়া বিগত তিন বছর আগে শুরু হলেও বিশ্বেব্যাপী করোনা ভাইরাস আক্রমণের কারণে গঠন প্রক্রিয়া স্থবির ছিল। অবশেষে গত ১৬ অক্টোবর, রবিবার বার্মিংহামের এমটি ক্যাটারিং হলে এক অনাড়ম্বর নৈশভোজ ও সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নিয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করে।
সংগঠনের কার্যকরী কমিটির সদস্যরা হলেন:- সভাপতি তফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মুন্তাকিম, ট্রেজারার মইনুল ইসলাম চৌধুরী, সহকারী ট্রেজারার জিয়া তালুকদার, কার্যনির্বাহী সদস্য শমশেদ বক্ত চৌধুরী, মোহাম্মদ মারুফ আহমেদ, রহমত আলী, এম এ মাসুদ, এবি চৌধুরী অপু, উবায়দুল কবির খোকন, সাহেদ আহমেদ, রাজু আহমেদ, জুবায়ের আহমেদ, খন্দকার শাহজাহান ও লিটন গনি।
অনুষ্ঠানে ট্রাস্টের নবনির্বাচিত সভাপতি তফাজ্জল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম মুন্তাকিম সংগঠনের মুল কার্যক্রম ও লক্ষ্যে সম্বলিত লিখিত বক্তব্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ও লিখিত বক্তব্যে তারা বলেন, এই সংগঠন একটি অরাজনৈতিক ও সামাজিক সেচ্ছাসেবী সংগঠন। হবিগঞ্জের দুস্থ, মেধাবী ছাত্রছাত্রী, মানষিক প্রতিবন্ধী, বয়স্ক, গৃহহীন অস্বচ্ছল মানুষের কল্যাণে কাজ করবে। যারা আর্থিক অবস্থার কারনে লেখাপড়া করতে পারছেনা তাদের অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে। সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সভাপতি তফাজ্জল হোসেন চৌধুরী, সেক্রেটারি এম এ মুন্তাকিম ও সহ ট্রেজারার জিয়া তালুকদার।
সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন ট্রেজারার মঈনুল ইসলাম চৌধুরী, শমশেদ বক্ত চৌধুরী, মোহাম্মদ মারুফ আহমেদ, রহমত আলী, এম এ মাসুদ, এবি চৌধুরী অপু, উবায়দুল কবির খোকন প্রমুখ।
সংবাদ সন্মেলনে সাংবাদিকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যাণ্ডসের সভাপতি মোহাম্মদ মারুফ আহমেদ, বাংলা মেইলের সম্পাদক সৈয়দ নাসির আহমেদ, এটিএন বাংলা ইউরোপের বুরোচীফ কায়সারুল ইসলাম সুমন, চ্যানেল এসের বার্মিংহাম প্রতিনিধি আতিকুর রহমান, এলবিটিভির ব্যুরোচীফ সাহিদুর রহমান সুহেল, বিঅন টিভির ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল জলীল, বাংলা ভয়েস পত্রিকার সাব এডিটর ও বাংলা মেইল পত্রিকার জিয়া তালুকদার, দেশ বিদেশ পত্রিকার সম্পাদক ও এটিএন বাংলার প্রতিনিধি বদরুল আলম, দেশ বিদেশ পত্রিকার বার্মিংহাম প্রতিনিধি সোহেল আহমেদ চৌধুরী, বাংলামেইলের প্রতিনিধি ও ই নিউজের সম্পাদক সৈয়দ নাদির আহমেদ, স্বাধীনদেশের সম্পাদক উবায়দুল কবীর, বাংলামেইলের বার্মিংহাম প্রতিনিধি এবি চৌধুরী অপু ও বাংলামেইলের বাহার উদ্দিন এবং সদ্য বাংলাদেশ থেকে ইউকেতে আগত ছাত্রছাত্রীরা। নৈশভোজের মধ্যদিয়ে সাংবাদিক সম্মেলনের সমাপ্তি ঘটে।

