শিরোনাম
বুধ. মার্চ ৪, ২০২৬

হারানো দুল খুঁজে দিলেই পুরস্কৃত করবেন নায়িকা

বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা রোববার সকালে মুম্বাইয়ের আন্তর্জাতিক এয়ারপোর্টে তার হীরার কানের দুল হারিয়ে ফেলেছেন। যার কারণে বেশ মন খারাপ এই অভিনেত্রীর। সেই কানের দুলটি খুঁজে পেতে সবার সহযোগিতাও কামনা করেছেন তিনি।

এক টুইটে জুহি লিখেছেন, মুম্বাই এয়ারপোর্টের ৮ নম্বর গেটে এমিরেটস কাউন্টারে চেকিং করার সময়ে আমার হীরার কানের একটি দুল পড়ে গেছে। কেউ যদি এটি খুঁজে পেতে সাহায্য করেন তবে খুবই আনন্দিত হবো। এটি পেলে দয়া করে পুলিশকে রিপোর্ট করুন। আর আপনাকে পুরস্কৃত করতে পারলে খুশি হবো।

এই হীরার দুলটি গত ১৫ বছর ধরে প্রতিদিন ব্যবহার করেছেন জুহি। বিষয়টি স্মরণ করে এ অভিনেত্রী বলেন- হীরার এই দুল জোড়া গত ১৫ বছর ধরে প্রতিদিন ব্যবহার করছি। এটি খুঁজে পেতে দয়া করে সাহায্য করুন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *