শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না মারাদোনা

মস্তিষ্কে অস্ত্রোপচারের পরে দিয়েগো মারাদোনা দ্রুত সুস্থ হচ্ছেন বলেই জানা গিয়েছিল। এমনকি শুক্রবারের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলেও জানিয়েছিলে তাঁর ব্যক্তিগত ডাক্তার। পরিস্থিতি দ্রুত বদলে গেল। জটিলতা তৈরি হওয়ায় তাঁকে আরও কিছু দিন বুয়েনস আইরেসের ক্লিনিকে থাকতে হতে পারে বলে জানিয়ে দিলেন কিংবদন্তি ফুটবলারের ব্যক্তিগত চিকিত্‍সক লিয়োপোল্দো লুকে।

তিনি বলেছেন, ”অস্ত্রোপচারের পরে দিয়েগোর বেশ কয়েক বার মাথা ঘুরে গিয়েছে।” এমন প্রতিক্রিয়ার সঙ্গে তাঁর মাদকাসক্তির সম্পর্ক থাকতে পারে বলে মনে করা হচ্ছে। মারাদোনার ঘনিষ্ঠ কয়েক জনের বক্তব্য, কিংবদন্তি ফুটবলারের মদ্যপানের আসক্তি রয়েছে। সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিরাট কিছু উদ্বেগ প্রকাশ করেননি মারাদোনার চিকিত্‍সক লুকে। উল্টে তিনি বলেছেন, ”দিয়েগো চিকিত্‍সকদের পরামর্শ মেনেই চলবে। আরও কিছু দিন হাসপাতালে থাকার ব্যাপারে রাজিও হয়েছে। এমনিতে ও কিন্তু বেশ ভালই আছে। সিটি স্ক্যানের রিপোর্টও ভাল। আর সেটা দেখে আমরা তো আনন্দে নাচছিলাম!” প্রসঙ্গত হাসপাতালে আরও কিছু দিনের জন্য থেকে যেতে রাজি হলেও বৃহস্পতিবার কিন্তু ছিয়াশির বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক ডাক্তারদের বলেন, তিনি বাড়ি যেতে চান।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *