শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

হিন্দুদের জমি ও ক্লিনিক দখলের অভিযোগে যা বললেন জহিরুল হক মনু

বিনোদন প্রতিবেদক: জহিরুল হক মনু ওরফে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে নিজ জেলায় জমি ও স্থাপনা দখলের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী কিছু পরিবার। রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা দাবি করেন, ‘অন্তর জ্বালা’ সিনেমার শুটিংয়ের কথা বলে পিরোজপুর সদরে হিন্দুদের জমি ও ক্লিনিক দখল করেন জহিরুল হক মনু ওরফে জায়েদ খান। এর সঙ্গে জড়িত আছেন জায়েদ খানের ভাই ওবায়দুল হক পিন্টু ও শহীদুল হক মিন্টু।

এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করেন চিত্রনায়ক জায়েদ খান। দুঃখজনক ও হাস্যকর জানিয়ে তিনি বলেন, ‘শিল্পী সমিতিতে যারা সহযোগী সদস্য হয়েছেন এবং যে গ্রুপটি নির্বাচন নিয়ে আমার বিরুদ্ধে কাজ করছে, বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র করছে, তারই অংশবিশেষ পিরোজপুরে ক্লিনিক দখলের অভিযোগ এনে প্রেস ক্লাবে দাঁড়িয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যে, জায়েদ খান হিন্দুদের ক্লিনিক দখল করেছে। ওই জমির সঙ্গে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই।’

তার বিরুদ্ধে গুটি কয়েক মানুষ অপপ্রচার করছে জানিয়ে জায়েদ খান আরও বলেন, ‘আমার বড় ভাই ক্লিনিকের অর্ধেক মালিক। বাকি অর্ধেক কেনার জন্য তাদের টাকা দেওয়া হয়েছে। কিন্তু তারা টাকা নিয়ে রেজিস্ট্রার না দিয়ে ঘুরাচ্ছে। তারই ফলশ্রুতিতে মামলাটি চলমান। এটি আমার ভাইয়ের এবং তাদের একান্ত বিষয়। এর সঙ্গে আমি জড়িত নই। সেখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিনেমার গুটি কয়েক লোক, যারা নির্বাচনকে প্রশ্নবিত্ত করেছে আবার তারাই টাকা দিয়ে কিছু লোকজনকে ভাড়া করে এনে আমার বিরুদ্ধে ভিত্তিহীন খবর ছড়াচ্ছে। যা খুবই দুঃখজনক।’

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *