শিরোনাম
মঙ্গল. ফেব্রু ১৭, ২০২৬

হেরে গেলে মেজাজ খারাপ হয়, রাগের মাথায় ওসব বলেছি : পাপন

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয়সারির দলের বিপক্ষে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

রোববার ম্যাচ শেষে জাতীয় দলের খেলোয়াড়, অধিনায়ক, কোচ থেকে শুরু করে নির্বাচকদেরও ধুয়ে দেন বিসিবি সভাপতি।

তবে সোমবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকা নেওয়ার পর সাংবাদিকদের পাপন বলেছেন, হেরে গেলে মেজাজ খারাপ হয়। আপনাদের খারাপ লাগে, আমারও খারাপ লাগে। কালকে ছিল রাগের কথা। আমাদের বিশ্বমানের খেলোয়াড় আছে। তবে আমাদের যে আরও উন্নতি করতে হবে- এ উপলব্ধিটা সবার মধ্যে আসতে হবে।

এদিন তিনি আবারও বলেছেন, আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। স্পিন ছাড়া খেলতে পারব না- এ চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। ব্যাটসম্যানদের শট সিলেকশন নিয়ে ভাবতে হবে। আমরা যেভাবে আউট হয়েছি এভাবে কেউ আউট হয় না। পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *