শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপিকে রুখতে নয়া অভিযান শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের

বাংলার মন পেতে এবার সোজা বাংলায় বলবেন মমতা

মমতা ঠিক করেছেন বাংলার মন পেতে এবার সোজা বাংলায় বলতে হবে। সোজা কথা সোজা ভাবে বলার এই অভিযানই হল ‘সোজা বাংলায় বলছি’। শুরুর আগেই এই নয়া হ্যাশ ট্যাগ ঝড় তুলে দিয়েছে। বিজেপিতে হাতিয়ার করো বাংলা ভাষা ও বাঙালি আবেগ কাজে লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস।

ভাষা সন্ত্রাসের অভিযোগকে আন্দোলনের রূপ দিতে চাইছেন মমতা

বাংলার বুকে ভাষা সন্ত্রাসের অভিযোগে এর আগে বিজেপির বিরুদ্ধে বহুবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার সেই ভাষা সন্ত্রাসের অভিযোগকে আন্দোলনের রূপ দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযান চালিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে ঝড় তোলার নির্দেশ দিয়েছেন কোনওভাবেই গেরুয়া শিবিরকে জায়গা ছাড়া যাবে না।

সংগঠনকে ঢেলে সাজানোর পর সর্বাধিক গুরুত্ব প্রচার-পরিকল্পনায়

২০২১ বিধানসভা নির্বাচনের আগে দলে সাংগঠনিক রদবদল ঘটিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সংগঠনকে ঢেলে সাজানোর পর তিনি সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন প্রচার-পরিকল্পনাকে। সেই দায়িত্ব স্বভাবতই বর্তেছে প্রশান্ত কিশোরের উপর। কেননা ২০২১-এ তিনিই তৃণমূলের ভৌট কৌশলী। তাঁর পরিকল্পনা মতোই এবার শুরু হতে চলেছে ‘সোজা বাংলায় বলছি’ অভিযান।

বিজেপিকে আর হালকা করে দেখছেন না মমতা

২০১৯-এ সাময়িক ধাক্কা খাওয়ার পর ২০২১-এ তা থেকে শিক্ষা নিয়েই তৃণমূল যুদ্ধে নামতে চলেছে। উত্তরবঙ্গ ও জঙ্গলমহলকে পাথির চোখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতোই জঙ্গলমহলে হৃত সম্মান পুরুদ্ধার করতে নেমে পড়েছেন তিনি। তৃণমূল এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে। বিজেপিকে আর হালকা করে দেখছেন না তাঁরা।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *