শিরোনাম
শনি. ফেব্রু ২১, ২০২৬

২০২১ সালে ২১০ কাশ্মীরিকে হত্যা করেছে ভারতীয় সেনারা

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে ২০২১ সালে পাঁচ নারীসহ ২১০ জন কাশ্মীরিকে হত্যা করেছে ভারতীয় সেনারা। গতকাল শনিবার কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

২০১ জনের মধ্যে ৬৫ জন নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকাকালীন কথিত বন্দুকযুদ্ধে মারা যান।

কাশ্মীর মিডিয়া সার্ভিস জানায়, ডিসেম্বর মাসেই সেনাদের গুলিতে মারা গেছেন ৩১ কাশ্মীরি। বছরজুড়ে দুই হাজার ৭১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শান্তিপূর্ণ সমাবেশসহ নানান কর্মসূচিতে নিরাপত্তা বাহিনীর হামলায় আহত হয়েছেন ৪৮৭ জন।

আগুন বা বোমায় জম্মু ও কাশ্মীরের ৬৭টি ভবন ধ্বংস হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে জানানো হয়, সেনাদের হাতে স্বামীর মৃত্যুর কারণে ১৬ জন নারী বিধবা হয়েছেন এবং ৪৪ শিশু এতিম হয়েছে। গেল বছর কাশ্মীরে ১৩ জন নারী দলগত ধর্ষণেরও শিকার হয়েছেন।

এদিকে, নতুন বছরের প্রথমদিনে জম্মু ও কাশ্মীরের সাবেক তিন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ, ও মেহবুবা মুফতিকে গৃহবন্দি করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *