রাকেশ, ভুবনেশ্বর: দৈনিক করোনা-সংক্রমণের সংখ্যা কমলেও, আক্রান্তের ধারা অব্যাহত ওডিশায়। ওডিশায় বিগত ২৪ ঘন্টায় নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৫৪০ জন। শেষ ২৪ ঘন্টায় করোনা কেড়ে নিয়েছে আরও ১২ জনের প্রাণ। ফলে ওডিশায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে হল যথাক্রমে-২,৮৫,৪৮২ এবং ১,২৮৪।
বুধবার সকালে ওডিশা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় নতুন করে ১,৫৪০ জন সংক্রমিত হওয়ার পর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২,৮৫,৪৮২। ওডিশায় এই মুহূর্তে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ১৬,০৩০ এবং ১২ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা ১,২৮৪-এ পৌঁছেছে। ওডিশায় বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,০১০ জন। সবমিলিয়ে এযাবত্ সুস্থ হয়েছেন ২,৬৮,১১৫ জন।

