শিরোনাম
শুক্র. মার্চ ১৩, ২০২৬

২৪ ঘন্টায় করোনা-আক্রান্ত ১,৪৭০ জন, ওডিশায় মৃত্যু বেড়ে ১,৩২০

রাকেশ, ভুবনেশ্বর: ওডিশায় ফের বাড়ল দৈনিক করোনা-সংক্রমণের সংখ্যা। ওডিশায় বিগত ২৪ ঘন্টায় নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৪৭০ জন। শেষ ২৪ ঘন্টায় করোনা কেড়ে নিয়েছে আরও ১২ জনের প্রাণ। ফলে ওডিশায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে হল যথাক্রমে-২,৯০,১১৬ এবং ১,৩২০।

শনিবার সকালে ওডিশা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় নতুন করে ১,৪৭০ জন সংক্রমিত হওয়ার পর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২,৯০,১১৬। ওডিশায় এই মুহূর্তে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ১৪,৯০৫ এবং ১২ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা ১,৩২০-এ পৌঁছেছে। ওডিশায় এযাবত্‍ সুস্থ হয়েছেন ২,৭৩,৮৩৮ জন করোনা-রোগী। বিগত ২৪ ঘন্টায় ওডিশায় সুস্থ হয়েছেন ১,৮০০ জন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *