শিরোনাম
বুধ. ফেব্রু ১১, ২০২৬

৬ মাসে ২৫ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ: অধিকার

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সীমান্তে মোট ২৫ জন বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হত্যা করেছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন অধিকার। গত সোমবার এই বিষয়ে তারা একটি প্রতিবেদন প্রকাশ করে।

অধিকারের বরাত দিয়ে আল-জাজিরা এবং আনাদোলু এজেন্সিসহ বিভিন্ন গণমাধ্যমে খবরটি এসেছে। সংগঠনটির ওয়েবসাইটেও চার্টের মাধ্যমে গত ৬ মাসের বিভিন্নখাতের মানবাধিকার পরিস্থিতির বর্ণনা দেয়া হয়েছে।

‘মানবাধিকার লঙ্ঘনের পরিসংখ্যান: জানুয়ারি-জুন ২০২০’ শীর্ষক ওই চার্টে ‘বিএসএফ কর্তৃক মানবাধিকার লঙ্ঘন’ বিভাগে দাবি করা হয়, ২৫ জনকে হত্যার পাশাপাশি ১৭ জনকে আহত করা হয়েছে। অপহরণ করা হয়েছে ৩ জনকে।

অধিকারের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে বেশি হত্যার ঘটনা ঘটে। বছর শুরুর মাসে ১৩ জনকে মারা হয়।

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান আনাদোলুকে এ বিষয়ে বলেছেন, ‘এটি অগ্রহণযোগ্য। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একাধিক চিঠি দিয়েছেন। দুর্ভাগ্যের বিষয় হল এরপরও সীমান্তে হত্যা চলছে।’

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *