শিরোনাম
বুধ. মার্চ ১১, ২০২৬

৭০ জেলা-মহানগরে বিএনপির করোনা হেল্প সেন্টার

করোনাভাইরাসে সংক্রমণের মধ্যে মানুষকে স্বাস্থ্যসেবা দিতে সারাদেশে দলের ৭০টি জেলা ও মহানগর কার্যালয়ে ‘করোনা হেল্প সেন্টার’ খুলেছে বিএনপি।

রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

‘জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের যৌথ উদ্যোগে আয়োজিত বিএনপির করোনা হেল্প সেন্টারের জন্য ওষুধ সামগ্রি, অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, হেন্ড স্যানিটাইজার প্রভৃতি হস্তান্তর উপলক্ষে’ এই অনুষ্ঠানের আয়োজক করা হয়।

করোনায় বিএনপির কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, করোনার প্রকোপ বেশির কারণে আমরা মনে করেছি, মানুষকে করোনা চিকিৎসা ও ওষুধপত্র প্রদান জরুরি। এটা গরীব মানুষের পক্ষে বহন করা সম্ভব হয়। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি , করোনা হেল্প সেন্টার স্থাপন করে মানুষের পাশে থাকার। এখন পর্যন্ত আমরা ৭০টি জেলা ও মহানগরে এই সেন্টার খুলতে পেরেছি। আর নির্দেশ না থাকার পরও আমাদের নেতা-কর্মীরা থানা ও উপজেলায় করোনা হেল্প সেন্টার খুলেছে। জেলা থেকে আমরা ওষুধপত্র দিয়ে তাদেরকে সাহায্য ও সহযোগিতা করছি।

বিএনপি ৭০টি জেলায় কাজ ও কর্ম করছে উল্লেখ করে টুকু বলেন, অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলেন যে, আমাদেরকে দেখা যায় না। কিন্তু উল্টো তো উনার দল রাজনৈতিক দল হিসেবে মানুষের পাশে দাঁড়াচ্ছে না।

‘ওরা কী করছে? টিকাতে ভাগ বসাচ্ছে। দলের লোকদের লাগাইয়া দিছে, ওখানে ভাগ বসাচ্ছে। এমোনো রিপোর্ট আছে, টোকেন দিয়ে ভাগ বসাচ্ছে। সেই টোকেনে তারা মানুষের কাছ থেকে পয়সা নেয়। গণমাধ্যমে এসব খবর এসেছে। শুধু তাই নয়, তারা টিকার রেজিস্ট্রেশনে পয়সা নিচ্ছে। এসব ব্যবসা তারা করছে। সব জায়গায় তারা বানিজ্য করেছে। এখানেও বানিজ্য শুরু করছে।’

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া অনুষ্ঠানে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *