শিরোনাম
বৃহঃ. ফেব্রু ৫, ২০২৬

৭ বাংলাদেশির মরদেহ দেশে পাঠাতে সক্রিয় অবস্থানে ইতালিস্থ দূতাবাস

কমিউনিটি ডেস্ক: ইতালিতে সাত বাংলাদেশি নিহতের ঘটনায় ইতালিস্থ বাংলাদেশ দূতাবাস সক্রিয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

শনিবার ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জানুয়ারি দীর্ঘক্ষণ তীব্র ঠাণ্ডায় সাত বাংলাদেশি নিহতের বিষয়ে খবর পাওয়ার পর থেকেই ইতালিস্থ বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলছে।

দূতাবাস জানায়, ইতালির কাতানিয়া ও পালেরমোতে নিযুক্ত বাংলাদেশের অনারারী কনসালগণের মাধ্যমেও বাংলাদেশ দূতাবাস প্রকৃত তথ্য অনুসন্ধান এবং যথোপযুক্ত করণীয় নির্ধারণে কাজ করে যাচ্ছে।

দূতাবাসের কাউন্সেলর (শ্রম কল্যাণ) মো. এরফানুল হকের নেতৃত্বে ও দূতাবাসের একজন ইতালী-ভাষী কর্মচারীসহ দুই সদস্য বিশিষ্ট একটি দল দুর্ঘটনার পরদিনই (২৬ জানুয়ারি) লাম্পেডুসা দ্বীপে পৌঁছায়। এ মর্মান্তিক ঘটনায় র্দীঘক্ষণ তীব্র ঠান্ডায় থাকার কারণে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে সাত অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়। তারা বাংলাদেশের নাগরিক বলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়।

দূতাবাস আরও জানায়, মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট প্রক্রিয়াগত বিষয়গুলো নিয়ে আলোচনা চলমান রয়েছে। লাশ পরিদর্শনের জন্য আদালতের অনুমতির বাধ্যবাধকতা থাকায় এখনো সরেজমিনে লাশগুলো দেখা সম্ভব হয়নি, তবে প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধারকৃতদের বিভিন্ন স্থানে স্থানান্তর করা হয়েছে এবং দূতাবাসের প্রতিনিধিদল তাদের সাথে কথা বলেছে।

ইতালীয় সূত্রের প্রাথমিক তথ্যমতে, অভিবাসনপ্রত্যাশী ২৮৭ জনের মধ্যে ২৭৩ জন ছিলেন বাংলাদেশি। যাদের মধ্যে সাত জন মারা যায় এবং অন্যরা মিশরীয় নাগরিক।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *