শিরোনাম
শুক্র. মার্চ ১৩, ২০২৬

ওডিশায় মৃত্যু বেড়ে ৮৪২, করোনা-আক্রান্ত ২,১৯,১১৯

ভুবনেশ্বর: ওডিশায় লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় ওডিশায় নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন ৩,৪৪৩ জন। ফলে ওডিশায় করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২,১৯,১১৯। রাজ্যে নতুন করে মৃত্যু হয়েছে আরও ১৪ জনের, ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ৮৪২। সুস্থতার সংখ্যাও দ্রুত বাড়ছে রাজ্যে, ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ১,৮১,৪৮১ জন।

বুধবার সকালে ওডিশা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় নতুন করে ৩,৪৪৩ জন সংক্রমিত হওয়ার পর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২,১৯,১১৯। ওডিশায় এই মুহূর্তে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ৩৬,৭৪৩ এবং করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ১,৮১,৪৮১ জন। বিগত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা ৮৪২-তে পৌঁছেছে। বিগত ২৪ ঘন্টায় ওডিশায় সুস্থ হয়েছেন ৩,৮৬৯ জন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *