শিরোনাম
সোম. মার্চ ১৬, ২০২৬

করোনা হলে মমতাকে জড়িয়ে ধরবেন বলা অনুপম হাজরা করোনা আক্রান্ত!

‘আমার করোনা হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরব’। এমন বিতর্কিত মন্তব্য করে সমালোচনার জন্ম দেওয়া বিজেপি নেতা অনুপম হাজরা এবার সত্যিই করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার ফেসবুকে পোস্ট করে করোনায় আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন অনুপম হাজরা। জানা গেছে, পরীক্ষার পরে কভিড রিপোর্ট পজিটিভ আসে তাঁর।

এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় অনুপম হাজরার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। অনুপম অবশ্য ফেসবুকেই পাল্টা হুমকি দিয়ে রেখেছিলেন, কয়েক মাস যাক, মুখ্যমন্ত্রীকে এফআইআরের মাশুল দিতে হবে সুদে আসলে।

গত রবিবার বারুইপুরে দলের কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপি নেতা অনুপম হাজরা সাংবাদিকদের সামনে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস করোনার থেকেও ক্ষতিকর ভাইরাস। আর এই ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন বিজেপির কর্মীরা। তার পরেই তিনি বলেন, তাঁর করোনা হলে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরবেন।

করোনা হলে মুখ্যমন্ত্রীকে তিনি কেন জড়িয়ে ধরবেন, রবিবার সে ব্যাখ্যাও অনুপম দিয়েছিলেন। তাঁর কথায়, ‘যাঁরা এই রোগে আক্রান্ত হয়েছেন বা এই মহামারিতে যাঁদের কাছের মানুষরা মারা গেছেন, তাঁদের কষ্টটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারবেন।’

অনুপম হাজরা সেদিন আরো দাবি করেছিলেন, কেরোসিন তেল দিয়ে রাতের অন্ধকারে করোনা আক্রান্তদের মৃতদেহ পুড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকী ছেলের মৃতদেহ দেখতে দেওয়া হচ্ছে না বাবাকে। তিনি দাবি করেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সাধারণ মানুষকে কাঁদতে হচ্ছে। আর এসব কিছুর জবাব মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন ২০২১- এর নির্বাচনের শেষে।

সেই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই ১০৩ ডিগ্রি জ্বরে আক্রান্ত হন অনুপম। তারপর করোনা টেস্টে পজিটিভ হয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *