গুয়াহাটি: অসমে নয়া আরও একটি আঞ্চলিক রাজনৈতিক দলের আত্মপ্রকাশক ঘটেছে। কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতির নেতৃত্বে কথিত ৭০টি সংগঠনের যৌথ উদ্যোগ আজ শুক্রবার জন্ম দেওয়া হয়েছে নতুন রাজনৈতিক দল ‘রাইজর দল’, বাংলায় তর্জমা করলে ‘জনতার দল’।
গুয়াহাটি মহানগরের খ্ৰিস্টানবস্তিতে অবস্থিত হোটেল গেটওয়ে গ্যান্ডে সব সংগঠনের নেতা ও কর্মীদের উপস্থিতি নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করেছেন জাহ্নু বরুয়া। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সর্বেসর্বা অখিল গগৈকে প্রধান উপদেষ্টা, জাহ্নু বরুয়া, ড. হিরেন গোহাঁই, ড. নগেন শইকিয়া, উদয়াদিত্য ভরালি সহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে উপদেষ্টা এবং অরূপ বরবরাকে নবগঠিত দলের মুখ্য আহ্বায়ক পদে মনোনীত করা হয়েছে। এছাড়া ৭০টি সংগঠন থেকে একজন করে নেতাকে রাইজর দল-এর আহ্বায়ক হিসেবেও চয়ন করা হয়েছে আজকের অনুষ্ঠানে।
এখানে উল্লেখ করা যেতে পারে, নাগরিকত্ব সংশোধনী আইন (কা)-এর বিরুদ্ধে সংগঠিত আন্দোলনে সক্ৰিয় ভূমিকা নিয়েছিলেন কৃষক নেতা অখিল গগৈ। তার পর থেকে তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রুজু করা হয়। একাধিক মামলায় গত নয় মাস ধরে জেলে আটক রয়েছেন কৃষক নেতা অখিল গগৈ। কৃষক নেতার বিরুদ্ধ মাওবাদীর সঙ্গে যোগ থাকার অভিযোগও তুলেছে এনআইএ। বিশু / এসকেডি / অরবিন্দ

