শিরোনাম
শনি. মার্চ ১৪, ২০২৬

করোনা সংক্রমণ রুখতে মাস্ক নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ রাজ্য সরকারের

শর্মিলা মিত্র: শেষ হয়েছে দুর্গাপুজো আসতে চলেছে কালী পুজো। তার মধ্যেই হাইকোর্টের নির্দেশে বেশ কিছু নিয়ম বিধি মেনে পালিত হয়েছে দুর্গাপুজো। আর এই মূহুর্তে করোনা নিয়ে আরও সচেতন নবান্ন।
করোনা সংক্রমণ যাতে আরও না বাড়ে সেই বিষয়ে আরও একটি পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার।

এবার, রাজ্যের কোনও মানুষ যাতে মাস্কহীন না থাকে তার ব্যবস্থা গ্রহণ করতে চলেছে রাজ্য প্রশাসন। জানা গিয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, অর্থ সচিব মনোজ পন্থ, ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের প্রধান সচিব রাজেশ পান্ডে, সব জেলাশাসক এবং সংশ্লিষ্ট অফিসাররা।

নবান্ন সূত্রে খবর প্রত্যেকটি জেলা ধরে ধরে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় ওই বৈঠকে। বহু জেলাতেই মাস্ক পড়ছেন না সাধারন মানুষ বলে জানান জেলাশাসকরা। আর এই প্রবণতা রুখতেই মাস্ক নিয়ে এবার কড়া পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত রাজ্য সরকারের।

এই প্রবণতা রুখতে আরো মাস্ক তৈরির সিদ্ধান্তের পাশাপাশি রাজ্যের কোনো মানুষ যেন মাস্ক ছাড়া না থাকেন সেই বিষয়েও নজর দেওয়ার কথা বলা হয় ওই বৈঠকে।

ইতিমধ্যেই মাস্ক তৈরি করার জন্য ক্ষুদ্র কুটির শিল্প দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সেই মাস্ক রাজ্যবাসীর মধ্যে বিলি করবে প্রশাসন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *