গত চার দিন ধরে ইতিবাচক ছবি বাংলায়। বৃহস্পতিবারও আক্রান্তের চেয়ে সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে বাংলায় ক্রমশ কমছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা। বাংলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯৪৮ জন। সুস্থ হয়েছেন বেশি, চার হাজার ১৮৭ জন। রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৫৪ জনের। সংক্রমণের শীর্ষে সেই কলকাতা ও উত্তর ২৪ পরগনাই। কলকাতায় ৮৫৫ জন এবং উত্তর ২৪ পরগনায় ৮৩৬ জন।
এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন লক্ষ ৯৩ হাজার ৫২৪ জন। সেরে উঠেছেন তিন লক্ষ ৫০ হাজার ৪৪৯ জন। মোট মৃত্যু সাত হাজার ১২২। এই মুহূর্তে রাজ্যে কোভিড সক্রিয় রয়েছে ৩৫ হাজার ৯৫৩ জনের শরীরে। সম্প্রতিক সময়ে রেকর্ড ভাঙা সংক্রমণ ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগণায়। ২৪ ঘণ্টায় ২৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। হুগলি ও হাওড়ায় সংক্রমণ ৩০০-র কাছাকাছি। হাওড়া,নদিয়া, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং এবং মালদহে শতাধিক করে মানুষ আক্রান্ত হয়েছেন একদিনে।
পশ্চিমবঙ্গে কমছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা, আক্রান্তের চেয়ে সুস্থ হলেন বেশি

