শিরোনাম
শুক্র. ফেব্রু ১৩, ২০২৬

অসমে কমছে করোনায় সংক্রমিতের সংখ্যা, নতুন আক্রান্ত ২৪৮ জন, মৃত্যু দুজনের

সমীপ / অরবিন্দ, গুয়াহাটি: অসমে করোনায় আক্রান্ত হয়ে শনিবার দুই রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় নিহতের সংখ্যা ৯৪০-এ গিয়ে পৌঁছেছে। আজ রাতে অসমের স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা তাঁর টুইটার হ্যান্ডলে এই খবর দিয়ে জানান, এদিন আরও ২৪৮ জনকে করোনায় সংক্রমিত বলে শনাক্ত করা হয়েছে। তাঁদের নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,০৮,৬৩৭। আজ মোট ২৩,২৩২টি নমুনা পরীক্ষায় নতু করোনায় আক্রান্তদের শনাক্ত করা হয়েছে। পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১.০৭ শতাংশ। আক্রান্তদের কামরূপ মেট্রো জেলার সর্বাধিক ৭৭ জন।

টুইটে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আজ ৫৫৫ জন করোনা সংক্ৰমিতকে রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে। এ নিয়ে রাজ্যে সুস্থ হয়েছেন মোট ২,০০,৯৩৬ জন। শতাংশের হিসাবে সুস্থের হার ৯৬.৩০। তবে এখনও সক্রিয় করোনাক্রান্ত রয়েছেন মোট ৬,৭৫৮ জন, জানান স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। প্রসঙ্গত, করোনা ভাইরাসে সংক্ৰমিত হয়ে অসমে এ পর্যন্ত মোট ৯৪০ জন মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মৃত্যুর হার ০.৪৫ শতাংশ।

শনিবার অসমে আরও যে দুজন মৃত্যুবরণ করেছেন তাঁদের প্রতি গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. শর্মা। করোনায় মৃত্যু হয়েছে লখিমপুর জেলার সমশের আলি (৯৫) এবং তিনসুকিয়া জেলার মৃণাল বরকাকতির।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *