মৌসুমী/ কাকলি, কলকাতা: চলতি সপ্তাহে বিগত কয়েক দিন ধরে দৈনিক সংক্রমণের হার। শনিবার ফের একবার নিম্নমুখী রাজ্যের দৈনিক করোনা সংক্রমন। এদিকে গত ২৪ ঘন্টায় রাজ্যে ফের একবার সুস্থ হলেন রেকর্ড সংখ্যক মানুষ। গত ২৪ঘন্টায় করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৪৩৩৯জন। ফলে এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৯.৪৬শতাংশ। পাশাপাশি রাজ্যে গত ২৪ঘন্টায় সামান্য কমেছে দৈনিক সংক্রমণ। একদিনে আক্রান্ত হয়েছেন ৩৯২৮ জন। অন্যদিকে, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৮জনের। এদিকে ফের বেড়েছে মোট পরীক্ষিত নমুনা অনুযায়ী সংক্রমিত মানুষের হার। ২৪ ঘন্টায় পরীক্ষিত নমুনার ৮.২৪শতাংশ মানুষ এদিন সংক্রমিত হয়েছেন। শনিবারের স্বাস্থ্য দফতর বুলেটিন সূত্রে অন্তত খবর এমনটাই।
এখন রাজ্যে সক্রিয় চিকিত্সাধীন করোনা আক্রান্তের সংখ্যা ৩৫হাজার ৮৮জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪লাখ ১হাজার ৩৯৪জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ৩লাখ ৫৯হাজার ৭১জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৭২৩৫জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে আক্রান্ত হয়েছেন ৮৫১জন। তাই শহরে মোট কেস বেড়ে দাঁড়িয়েছে ৮৭হাজার ৩৮৭টি। গত ২৪ ঘণ্টায় ৬৪৭জন সুস্থ হয়ে উঠছেন । তাই এখন সুস্থ হওয়ার সংখ্যা মোট ৭৭হাজার ৬৭৫জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে শহরে ২০জন। তাই এখনও পর্যন্ত কলকাতায় মোট ২৩০৭জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। বর্তমানে কলকাতায় করোনা আক্রান্ত সক্রিয় চিকিত্সাধীন রয়েছেন ৭৪০৫জন। এদিকে রাজ্যে সংক্রমনের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। একদিনে আক্রান্ত হয়েছেন ৮৩৬জন। সুস্থ হয়ে উঠছেন ৬৩৭জন।
এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৪৫হাজার ২২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৮লাখ ৬৯হাজার ৫৫৪টি। এখন রাজ্যে ৯৪টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

