জয়নুল আবেদীন: গতকাল ৮ই নভেম্বর রবিবার বেলা ২ ঘটিকায় ঢাকা মোহাম্মদপুর নবীনগর মোয়াজ বিন জাফর আল-হাদী ক্যাডেট মাদ্রাসায় এইচ টি এ সেবা ফাউন্ডেশনের ১৭তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ১৭তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে ২০২১ সালের ক্যালেন্ডার, টেবিল ক্যালেন্ডার, ডায়েরি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, মসজিদ ও মাদ্রাসার জন্য ওয়াল ঘড়ি, ফেইস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন এর ষ্টিকার সহ কোভিড-১৯ রোগ প্রতিরোধ সামগ্রী গণজমায়েত না করে বিভিন্ন প্রতিষ্ঠান ও এতিম খানায় পৌছিয়ে দেওয়া হয়।
মোয়াজ বিন জাফর আল-হাদী ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও এইচ টি এ সেবা ফাউন্ডেশনের ঢাকার দায়িত্বশীল মোহাম্মদ জাফর এর সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী পল্টন গার্মেন্টসের ডিরেক্টর আব্দুর রহিমের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়।
সভায় বক্তারা বলেন, এইচ টি এ সেবা ফাউন্ডেশন দেশের অসহায় জনগোষ্ঠীর জন্য পৃর্বাকাশের এক উজ্জল নক্ষত্র, যাহা দেশ ও জাতির উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। বিগত ১৭ বৎসর থেকে এই ফাউন্ডেশন বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার অসহায় ও অবহেলিত মানুষের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে এবং শিক্ষার মান উন্নয়নের জন্য অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের কে আর্থিক সহযোগিতা ও নানা সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে শিক্ষার প্রতি উৎসাহিত করছে।

এ সময় প্রধান অতিথি হিসাবে মোহাম্মদ পুর ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মৌলানা মোফতী এমদাদুল হক, বিশেষ অতিথি হিসাবে ঢাকা টিম্ভার বিজনেস এসোসিয়েশনের সেক্রেটারী শফিকুল ইসলাম, মারকাজুল শেখ ছাব্বির আহমদ উসমানী মাদ্রাসার মৌলানা আশরাফুল ইসলাম, ঢাকা মোহাম্মদপুর ফার্নিচারের বিশিষ্ট ব্যবসায়ী দেলওয়ার হুসেন, কম্পিউটার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সালামসহ ঢাকা নগরীর বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে এইচ টি এ সেবা ফাউন্ডেশনের দেশ বিদেশের সকল কলা কৌশলীদের রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে এবং মোয়াজ বিন জাফর আল হাদী ক্যাডেট মাদ্রাসার সকল প্রকার উন্নয়নের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য যে, এইচ টি এ সেবা ফাউন্ডেশন বাংলাদেশ ও বৃটিশ সরকার অনুমোদিত দুস্থ মানবতার সেবায় নিয়োজিত একটি সেবা সংস্থা। এই সংস্থা আর্ত মানবতার সেবায় নিয়োজিত থেকে দরিদ্র, অসহায় মানুষের মধ্যে অন্ন, বস্ত্র, চিকিৎসা সহায়তাসহ, কন্যাদায়গ্রস্থ পিতাকে আর্থিক অনুদান, শ্রমজীবি মানুষের মধ্যে শ্রম উপকরণ বিতরণসহ পঙ্গু, বিধবা ও অনাথদের বিভিন্ন ভাবে সাহায্য করে আসছে। দরিদ্র এতিম অসহায় পরিবারের মাঝে রমজান মাসে চাল, ডাল ও অন্যান্য খরচের জন্য নগদ অর্থ প্রদান করেছে। ঈদ উপলক্ষে শাড়ী ও লুঙ্গিসহ নানা উপহার সামগ্রী বিতরণ করেছে। ফুটপাতে অবস্থানরত গৃহহীন ভাসমান মানুষের মধ্যে কনটেইনারে করে রেডিমেড খাবার বিতরণ করেছে। এছাড়া স্কুল, মসজিদ, মাদ্রাসার ভবণ নির্মাণ করে প্রশংসনীয় ভূমিকা রাখছে। এইচ.টি.এ সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের অসহায় ও অবহেলিত মানুষের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে। খবর বিজ্ঞপ্তি

