শিরোনাম
শুক্র. ফেব্রু ১৩, ২০২৬

অসমে করোনা সংক্রমণে আরো তিনজনের মৃত্যু; মোট সংখ্যা ৯৪৩ জনে বৃদ্ধি

অসমে করোনা ভাইরাস সংক্রমণে নতুন করে রবিবার আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৩ জনে বৃদ্ধি পেয়েছে।

সর্বশেষ মৃত্যু হওয়া তিনজনের মধ্য আছেনঃ কামরূপ মহানগরের গুণমালা দেবী(৭৩), রানা কলিতা (৫৪) এবং তিনসুকিয়ার জগু পাত্র (৫৭)।

অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইটারে এ তথ্য প্রকাশ করেছেন।

শনিবার পর্যন্ত অসমে ৯৪০ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন।

এদিকে এ পর্যন্ত অসমে ২,০৮,৬৩৭ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন।

অন্যদিকে, ২,০০,৯৩৬ জন করোনা সারিয়ে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বর্তমান অসমে ৬,৭৫৫ জন সক্ৰিয় রোগী আছেন।

এদিকে, রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন বলছে, ভারতে এ যাবত্‍ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৫ লক্ষেরও অধিক মানুষ। সংখ্যাটা ৮৫ লক্ষ ৭ হাজার ৭৫৪ জন।

তবে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা কিন্তু ৫০ হাজারের নিচে নেমে এসেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৬৭৪ জন।

২৪ ঘন্টায় করোনা টেস্টের সংখ্যা হচ্ছে ১১ লক্ষ ৯৪ হাজার ৪৮৭ টি।

রবিবার সংক্রমণের হার বা পজিটিভিটি রেটও কমেছে। শনিবার যে হার ছিল ৪.৫২%। রবিবার সেটি দাঁড়াল ৩.৮২%।

পজিটিভিটি রেট হচ্ছে, প্রতিদিন যত সংখ্যক করোনা পরীক্ষা করা হচ্ছে, তার মধ্যে যত শতাংশের ফলাফল পজিটিভ আসে, সেটিই পজিটিভিটি রেট বা সংক্রমণের হার। এই হার যত কম হবে, ততই স্বস্তিদায়ক।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুসারে, এখনও পর্যন্ত ভারতে করোনা ভাইরাসকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেছেন ৭৮ লক্ষ ৬৮ হাজার ৯৬৮ জন।

বর্তমান দেশে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা হচ্ছে ৫ লক্ষ ১২ হাজার ৬৬৫।

এদিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা থেকে সুস্থ হয়ে উঠার সংখ্যা অধিক। সুস্থ হয়েছেন মোট ৪৯ হাজার ৮২ জন। রবিবার দেশে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯২.৪৯ শতাংশে।

চিকিত্‍সক-বয়স্ক ব্যক্তি কো-মর্বিডিটি মিলিয়ে প্রাথমিক ভাবে ভারতের প্রায় ৩০ কোটি মানুষকে বিনামূল্যে করোনার টিকা দেবে কেন্দ্র।

মূলত করোনার ঝুঁকিতে যারা রয়েছেন তাঁদের বিনামূল্যে দেয়া হবে টিকা। করোনাভাইরাসের প্রতিষেধক হাতে এলেই এঁদের জন্যে বিনামূল্যে করোনার ভ্যাকসিন জোগাবে কেন্দ্র।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *