শিরোনাম
মঙ্গল. ফেব্রু ২৪, ২০২৬

ঝটপট চটপটি তৈরির রেসিপি

উপকরণঃ

  • চটপটির ডাল ৫০০ গ্রাম,
  • বেকিং পাউডার আধা চা চামচ
  • আলু সেদ্ধ ২৫০ গ্রাম,
  • পেঁয়াজ কুচি এক কাপ,
  • কাঁচামরিচ কুচি পরিমাণমতো,
  • তেঁতুলের মাড় এক কাপ,
  • ধনেপাতা প্রয়োজনমতো,
  • মরিচগুড়ো এক টেবিল চামচ,
  • চটপটির মসলা প্রয়োজনমতো,
  • আস্ত জিরা আধা চা চামচ,
  • তেল সিকি কাপ,
  • বিট লবণ এক টেবিল চামচ,
  • ধনেগুঁড়ো এক টেবিল চামচ,
  • শশাকুচি এক কাপ,
  • ডিম সেদ্ধ ৪টি,
  • টমেটো কুচি এক কাপ,
  • আখের গুড় আধা কাপ।

প্রস্তুত প্রণালীঃ

ডাল, লবণ ও সোডা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আলু সেদ্ধ টুকরো করে কেটে ডালের সঙ্গে নিতে হবে। পাত্রে তেল দেওয়ার পর আস্ত জিরার ফোড়ন দিয়ে মরিচগুঁড়ো, ধনেগুঁড়ো, তেঁতুলের মাড়, আধাকাপ আখের গুড় ও বিট লবণ দিয়ে কষিয়ে সেদ্ধ ডাল ও আলু দিয়ে নাড়াতে হবে।

ভালোভাবে মিশে গেলে লবণ চেখে নামাতে হবে। এবার সার্ভিং পাত্রে নিয়ে রুচিমতো ধনেপাতা, চটপটি মসলা ও তেঁতুলের মাড় মেশাতে হবে। সবশেষে ওপরে শশা, টমেটো কুচি ও সেদ্ধ ডিম কুচি করে পরিবেশন করতে হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *